চীনে কমিউনিস্ট পার্টির শীর্ষ তাত্ত্বিক সাময়িকী কুইশি-র ডেপুটি এডিটর ঝু তাইঝি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। চীনা সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
এই আত্মহত্যার খবরে দেশটিতে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব, চিন্তার স্বাধীনতা ও দুর্নীতি নিয়ে ছড়ানো গুজবেরই আরো ডালপালা ছড়ালো। দলের তাত্ত্বিক বিষয়ে প্রবন্ধ লিখে খ্যাতি পাওয়া ঝু তাইঝি(৫৬) ম্যাগাজিনটির গ্যারেজে আত্মহত্যা করেন। তিনি কুইশি-র ডেপুটি এডিটর ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নাম প্রকাশ না করা এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে চীনা সংবাদ মাধ্যম কাইজিন বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সংস্কারপন্থী ও রক্ষণশীল একাডেমিকদের মধ্যকার আদর্শিক দ্বন্দ্বের কারণে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে কর্তৃপক্ষ দল ও বৃহত্তর সমাজের মধ্যকার বিতর্কের জন্যে তেমন কোন সুযোগ রাখেনি কিংবা একটা কঠোর অবস্থা বজায় রেখেছে কিন্তু ঝু বিশ্বাস করতেন, একজন জ্ঞানীকে অবশ্যই তার সততা বজায় রাখার, ভাবনার স্বাধীন উপায় এবং সুচিন্তিত মতামতের সুযোগ দিতে হবে। এএফপি।
