যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় আদালত ভবনের বাইরে এক ব্যক্তির গুলিতে দুই নারী নিহত হয়েছেন।
আইনি বিবাদের জেরে ওই দুই নারীকে গুলিতে হত্যা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে কর্তৃপক্ষ।
গুলি বর্ষণকারী ওই পুরুষকে নাভাজো কাউন্টির সুপিরিয়র আদালতের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। ওই আদালত ভবনের বাইরেই এক শুনানি শেষে দুই নারীকে গুলি করেন তিনি।
নাভাজো কাউন্টি শেরিফের কার্যালয় ফেসবুকে লিখেছে, 'আজ দিনের প্রথমভাগে বিবদমান একটি বিষয় নিয়ে আদালতে শুনানির পর একপক্ষ আদালতের বাইরে আলোচনা করার সময় প্রতিপক্ষ তাদের উপর গুলি চালায়।'
নিহত দুই নারী ও গুলি বর্ষণকারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স
