মুম্বাইয়ে আগুনে নিহত ৮

আপডেট : ৩০ জুন ২০১৬, ১০:৫৫
 
ভারতের মুম্বাইয়ে আন্ধেরি এলাকায় একটি ভবনে আগুন লেগে আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে ভবনটির নিচতলায় অবস্থিত একটি মেডিকেল স্টোরে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন দ্বিতীয় তলায় আবাসিক বাসায় ছড়িয়ে পড়ে।
 
ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তাদের ভাষ্যে, ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
পুলিশ বলেছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।