গর্ভপাত ইস্যুতে জিকা ভাইরাস আতঙ্ক নতুন করে ভাবাতে বাধ্য করেছিল মেক্সিকানদের। কিন্তু শেষ পর্যন্ত গর্ভপাত বৈধ করার বিপক্ষে রায় দিল দেশটির সর্বোচ্চ আদালত। বরং বিষয়টি নিয়ে আরো আলোচনার প্রস্তাব দিয়েছে তারা।
আদালতের প্রথম চেম্বারের বিচারকদের মধ্যে তিন জন একটি আইনী পদক্ষেপ বাতিলের পক্ষে ও একজন বিপক্ষে ভোট দিয়েছেন। গর্ভপাত নিষিদ্ধ সংক্রান্ত দুটি আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে এই পদক্ষেপটি নেয়া হয়েছিল।
যদিও ২০০৭ সাল থেকে মেক্সিকো সিটিতে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাতের অনুমতি দেয়া হয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে গর্ভপাত নিষিদ্ধ রয়েছে। কেবলমাত্র মায়ের জীবনহানির আশঙ্কা রয়েছে এমন ক্ষেত্রেই গর্ভপাত করা যেতে পারে। বাসস।
