আফগানিস্তানের রাজধানী কাবুলের বাইরে একটি পুলিশ বহরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এই ঘটনায় ৪০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
শহরের পশ্চিম উপকণ্ঠে গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগদান শেষে ক্যাডেটররা ফেরার পথে দুই আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালায়।
পাঘমান জেলার গভর্নর হাজি মোহম্মদ মুসা খান বিবিসিকে বলেছেন, এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন।
তালেবান এই হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে। এর আগে এক সপ্তাহ আগে একটি বাসে তালেবানের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
