যুক্তরাজ্যের রক্ষণশীল দলের নেতৃত্বের দৌড়ে মাইকেল গোভ

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৬:৪১
যুক্তরাজ্যের রক্ষণশীল দলের নেতা ও প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশটির জাস্টিস সেক্রেটারি মাইকেল গোভ। ব্রেক্সিট ক্যাম্পেইনের নেতৃস্থানীয় ব্যক্তির বরিস জনসনকে সমর্থন করবেন বলে ধারণা করা হচ্ছিল।
 
গোভ নিজের প্রার্থিতা ঘোষণার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কারণ বরিসের পক্ষে সামনের কঠিন সময়ের নেতৃত্ব দেয়া বা এর জন্য দল গঠন করা সম্ভব না। ব্রেক্সিটের বিরুদ্ধে থাকা হোম সেক্রেটারি থেরেসা মে ও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
 
লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন বক্তৃতা দিয়ে নিজের প্রার্থিতা ঘোষণা করবেন যেখানে ব্রেক্সিটকে নিয়ে আশাবাদী ভবিষ্যতের কথা থাকবে। তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ ব্রিটেনের নিজের মূল্যবোধের উপর বিশ্বাস ফিরিয়ে আনবে।  
 
৯ সেপ্টেম্বর এই প্রতিদ্বন্দ্বিতার ফলাফল ঘোষণা করা হবে। বিবিসি।