সোমালিয়ায় মিনিবাসে বোমা হামলায় নিহত ১৮

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৪:১৫
সোমালিয়ার লাফেল এলাকায় একটি মিনিবাসে বোমা হামলা হয়েছে। এ ঘটনায় ১৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
 
রাজধানীর মোগাদিসু থেকে ২০ কিলোমিটার পশ্চিমে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
 
আবিদ কাদির নামে ওই পুলিশ কর্মকর্তা জানান, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণেল ঘটানো হয়। এ সময় মিনিবাসে থাকা ১৮ জন যাত্রী পুড়ে মারা যান।
 
তবে এখনো হামলার জন্য দায়ভার কেউ স্বীকার করেনি।