‘দুর্ঘটনা বশত’ সুপারসনিক মিসাইল ছুঁড়েছে তাইওয়ান

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৪:৫০
চীনের দিকে লক্ষ্য করে একটি জাহাজ বিধ্বংসী সুপার সনিক মিসাইল নিক্ষেপ করেছে তাইওয়ান। তবে সেটা ভুলবশত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির নৌবাহিনী।
 
দেশটির বার্তা সংস্থা সিএনএ জানায়, একটি পেট্রোল বোট পরীক্ষা চলাকালে ভুলবশত এই মিসাইল নিক্ষেপ করে। চীনের দিকে পেঙ্গু দ্বীপের পানিতে এটি গিয়ে পড়ে।
 
তবে মিসাইলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চীনা কমিউনিস্ট পার্টির ৯৫ তম জন্মদিন উদযাপনের সময় এই ঘটনা ঘটলো। তাইওয়ানকে নিয়ন্ত্রণ করতে চায় চীন। এজন্য তারা নিশ্চিত না যে মিসাইলটি দুর্ঘটনা বশতই ছোড়া হয়েছিলো কিনা।
 
তাইওয়ানের সামরিক প্রধান ও প্রেসিডেন্ট সাই ইংওয়েন বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এখন পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেননি। বিবিসি