ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় অধ্যাপক আরেফিন সিদ্দিক গাড়ির ভেতরেই ছিলেন।
শুক্রবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
IMG0
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ি চড়ে বাসভবনে ঢোকার সময় সেখানে আগে থেকে অবস্থান নেয়া বেশ কয়েকজন তরুণ উপাচার্যের গাড়িতে ভাঙচুর চালাতে থাকে।
খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান।
