রাশিয়ায় বিশ্বের সর্ববৃহৎ ফায়ার ফাইটার বিমান আইএল-৭৬ নামে একটি রুশ বিমান ১১ জনকে নিয়ে নিখোঁজ হওয়ার পর আবারো খুঁজে পাওয়া গেছে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা অফিস থেকে জানানো হয়, বিমানটির খোঁজ পাওয়া গেছে এবং তার সমস্যাগুলো মেরামত করা হয়েছে। বিমানটি আবারো ২৭৬ ঘণ্টা আকাশে থাকতে পারবে। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরো জানায়, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে ৬ ঘণ্টার কাছাকাছি সময় বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ সময় বিমানটি তাদের যান্ত্রিক ত্রুটি নিয়ে জরুরি অবতরণ করে। তবে বিমানে থাকা ১১ জন উদ্ধারকারী ভাল আছেন। টাস ডটআরইউ।
