চীনে বাস খাদে পড়ে নিহত ২৬

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১২:৫০
 
চীনের উত্তরাঞ্চলে একটি বাস খাদে পড়ে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে ।
 
শনিবার বন্দর শহর তিয়নাজিয়ানের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটির একটি টায়ার বিস্ফোরিত হয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। 
 
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাসের চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের শনিবার সকালে হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
সিনহুয়া বলেন, তিয়ানজিয়ান-জিজিয়ান রুটের বাসটি বাওদি সেকশনে বাসটির চাকা বিস্ফোরিত হলে সেটি খাদে পড়ে যায়। খবর: এবিসি নিউজ।