ময়নাতদন্ত শেষ, জানাজা রাজারবাগে

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৫:০০
 
রাজধানীর গুলশানে 'হলি আর্টিজান বেকারি' রেস্টুরেন্টে জিম্মির ঘটনায় নিহত মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিনের জানাজা রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে।
 
শনিবার বিকাল সাড়ে ৫টায় পুলিশ লাইন মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হবে বলে জানায় মহানগর গোয়েন্দা পুলিশ।
 
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ। 
 
তিনি জানান, দুজনের শরীরে একাধিক বোমার স্প্লিন্টার ছিল। অতিরিক্ত রক্ষণের কারণে তাদের মৃত্যু হয়। 
 
শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামে একটি রেস্তোরাঁয় জিম্মির ঘটনায় বোমার আঘাতে আহত হন তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।