গুলশানে শুক্রবার রাতে হওয়া সন্ত্রাসী হামলায় মারা যাওয়া তারিশি জেইন (১৮) একজন ভাল উদ্যোক্তা ছিলো বলে জানিয়েছে 'শি দ্য পিউপল টিভি'। তারা জানায়, তারিশ জেইন তার 'ইথিকাল' নামক পরিধেয় বস্ত্রের প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহ করছিল দরিদ্রদের জন্য ব্যবসার সুযোগ সৃষ্টির জন্য।
তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা যায়, তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে আরো বেশি মানুষকে দারিদ্রতার সঙ্গে লড়াই করার সুযোগ তৈরি করতে চেয়েছিলেন। তার বাবার গার্মেন্টস শিল্প থেকে শিক্ষা নিয়ে সে নিজে সমাজের জন্য কিছু করতে চাইছিলেন।
শুক্রবার রাতে চালানো সন্ত্রাসী হামলার কথা ফোনে তারিশি তার বাবাকে জানায়। এ সময় সে জানায়, একজনের পর একজনকে নিয়ে হত্যা করা হচ্ছে। আমি সম্ভবত আর বাঁচব না।
এদিকে শনিবার লাশ উদ্ধারের পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, আমি অত্যন্ত কষ্ট নিয়ে জানাচ্ছি সন্ত্রাসীদের হামলায় তারিশি মারা গেছে।
তারুশির মৃত্যুতে শোক জানিয়েছে তার বিশ্ববিদ্যালয়ের আচার্য নিকোলাস বি. ড্রিকস। এ সময় তিনি তার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে থাকা অন্যান্য শিক্ষার্থীদের নিরাপদে থাকার আহ্বান জানান। শি দ্য পিউপাল ডটটিভি।
