পাকিস্তানের একজন শীর্ষ পররাষ্ট্র কর্মকর্তা বলেছেন, দ্রুত সময়ে জঙ্গিদের কোণঠাসা করার চেষ্টা করা হলে এর পাল্টা প্রতিক্রিয়ায় জঙ্গি হামলা বেড়ে যেতে পারে।
জঙ্গিবাদ মোকাবেলায় কার্যকর কিছু না করার যে পুরনো অভিযোগ দেশটির বিরুদ্ধে রয়েছে তাও অস্বীকার করেন সারতাজ আজিজ। অভিযোগ রয়েছে, জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্ককে দমনে কার্যকর কিছু করছেনা পাকিস্তান সরকার। গত মে মাসে পাকিস্তানের ভেতর মার্কিন বিমান হামলায় তালেবান প্রধান মোল্লা আক্তার মনসুর নিহত হওয়ার পর তালেবান নেতাদের আশ্রয় দেয়ারও অভিযোগ উঠে দেশটির বিরুদ্ধে।
আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গি আস্তানা ধ্বংস করার কথা উল্লেখ করে সারতাজ আজিজ রয়টার্সকে বলেন, গত তিন বছরে আমরা যা অর্জন করেছি তা বেশ চমকপ্রদ।
'তবে আমরা কতদূর অগ্রসর হব নিয়ে বিপদের আশঙ্কা থেকে যায়। এর প্রতিক্রিয়া কি হতে পারে তা আমাদের বিবেচনায় রাখতে হবে।
ওয়াজিরিস্তানে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করছে পাকিস্তান সেনাবাহিনী। সরকারকে উতক্ষাতের চেষ্টা করছে এই জঙ্গিরা।
