ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১২:৫৪
 
ঈদে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে আগাম ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে ঢাকাসহ রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালনিরহাট স্টেশন থেকে।
 
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, বিশেষ ব্যবস্থায় এ টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি কার্যক্রম। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
 
একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবে এবং বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।
 
আজ বিক্রি হচ্ছে ৮ জুলাইয়ের ফিরতি যাত্রার টিকিট। আগামীকাল বিক্রি হবে ৯ জুলাইয়ের এবং ৭ জুলাই বিক্রি হবে ১০ ও ১১ জুলাইয়ের ফিরতি টিকিট। এরপর ৮ জুলাই বিক্রি হবে ১২ জুলাই ফিরতি টিকিট।
 
এ বিষয়ে রেলওয়ের কর্মকর্তারা জানান, এরইমধ্যে অনেকে ঢাকা ত্যাগ করেছে। তারা নিজ নিজ জেলার রেলস্টেশন থেকেই ফিরতি টিকিট সংগ্রহ করবে। এজন্য ঢাকায় চাপ নেই।