ইরাকে হামলায় নিহতদের স্মরণে তিনদিনের শোক শুরু

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৩:০২
 
ইরাকের রাজধানী বাগদাদে বোমা বিস্ফোররণে নিহতের ঘটনায় অন্তত ১২৫ জন নিহত ও ১৫০ জন আহতের ঘটনায় তিনদিনের জাতীয় শোক পালন করছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
রবিবার ভোরে মার্কেটে কেনাকাটার সময় কারাদা জেলার একটি বিস্ফোরক বোঝাই লরি বিস্ফোরিত হয়।
 
উদ্ধারকারীরা বলেছেন, অনেকের পুরো পরিবার শেষ হয়ে গেছে। নিহতদের অনেককে চিহ্নিত করার মতোও অবস্থা নেই।
 
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।
 
রবিবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবেদি শিয়া অধ্যুষিত ঐ এলাকাস পরিদর্শনে গেলে জনতার ক্ষোভের মুখে পড়েন। পরে তার কার্যালয় থেকে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।