গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার বিষয়ে আবেগপূর্ণ বার্তা দিয়েছেন বলিউড তারকা ইরফান খান। তার মতে এই ঘটনা মুসলিম সম্প্রদায়ের জন্য বিশ্বে বদনাম কুড়িয়েছে।
হিন্দিতে লেখা সেই বার্তা টুইটারে পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ছোটবেলায় আমাদের শেখানো হয়েছিল, যদি প্রতিবেশী অভুক্ত থাকে তাহলে তাদের সঙ্গে নিজের খাবার ভাগাভাগি না করে তোমার খাবার খেয়ো না। বাংলাদেশের হামলার খবর শুনে মনের ভেতর অদ্ভুত শূন্যতা কাজ করছে। কুরআনের আয়াত না জানায় রমজান মাসে মানুষকে হত্যা করা হলো। দুর্ঘটনা এক জায়গাতে হয় আর সারা বিশ্বের মুসলমানদের বদনাম হয়। ইসলামের ভিত্তিই হচ্ছে শান্তি, রহম ও অন্যের দুঃখ নিজে অনুভব করার মধ্যে। যারা ইসলামের বদনাম করছে তাদের বিষয়ে কী মুসলমানরা শুধু চুপ করে বসে থাকবে? বরং তাদের উচিত ইসলামের সঠিক অর্থ বোঝা ও অন্যদের সেটা বোঝানো যে জুলুম ও গণহত্যা করা ইসলাম নয়।
এটা মুসলমানদের কাছে আমার প্রশ্ন। টাইমস অব ইন্ডিয়া।
