চীনে বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৩:৪৩
চীনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই ঘটনায় ১৮ জন প্রাণ হারায়। কর্তৃপক্ষ এ কথা জানায়। 
 
চীনের উত্তরাঞ্চলীয় প্রত্যন্ত এলাকা নিংক্সিয়ার রাজধানী ইংচুয়ানে জানুয়ারি মাসে মা ইংপিং (৩৪) নামের ওই ব্যক্তি বাসটিতে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় ১৮ জনের প্রাণহানি ও আরো ৩২ জন আহত হয়েছে। নগর সরকার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, অগ্নিসংযোগের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। 
 
রবিবার ইংচুয়ান ইন্টারমিডিয়েট পিপলস আদালতে এ রায় দেয়া হয়। ইংপিং তার অপরাধ স্বীকার করলেও বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এএফপি।