গুলশানে সেলুনে অগ্নিকাণ্ড, দগ্ধ ১২

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ২১:২১
রাজধানীর গুলশানে একটি সেলুনে অগ্নিকাণ্ডে ১২ জন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
 
আগুনে দগ্ধ ব্যক্তিরা হলেন- রুবেল (২৪), শামীম (২০), ফেরদৌস (২৮), দেলোয়ার (৩৫), তুষার (২৫), মেহেদী রতন (২৫), মেহেদী হাসান (৫০), ফেরদৌস মুজিব। বাকিদের নাম জানা যায়নি।
 
দগ্ধ তুষারের ভাই বিল্লাল জানান, সোমবার বিকেল ৫টার দিকে গুলশানে বারিধারার শহীদ আনোয়ার সড়কে ঢিমোস হেয়ার কাটিং নামের একটি সেলুনে বিকট শব্দ হয়। এ সময় সেলুনে আগুন ধরে যায়। পরে দগ্ধদের ঢামেকে পাঠানো হয়।
 
এদিকে, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।