পদত্যাগ করলেন ইরাকি স্বরাষ্ট্রমন্ত্রী গাব্বান

আপডেট : ০৫ জুলাই ২০১৬, ২১:০১
 
ইসলামিক স্টেটের (আইএস) ধারাবাহিক বোমা হামলার ঘটনায় সমালোচনার মুখে পদত্যাগ করলেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেম আল-গাব্বান। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
 
এর আগে গত ৩ জুলাই ইরাকের রাজধানী বাগদাদের দুইটি বাণিজ্যিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দুইশতে দাঁড়িয়েছে। আহত হয়েছে শতাধিক। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
 
বোমা হামলার পর জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন দেশটির নাগরিকরা। এ সময় সরকারের পদত্যাগের দাবি তোলেন তারা।