শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার ঈদ উদযাপন করা হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,কাতার, বাহরাইন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ পালিত হচ্ছে।
মধ্যপ্রাচ্যের পাশাপাশি ফিলিপাইন ও ইন্দোনেশিয়াতেও আজ ঈদ উদযাপিত হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
