তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৩:৫৮
তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারটিকে থাকা আরও আটজন আরোহী আহত হয়েছেন।
 
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের বহন করছিল। এদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল।
 
ইরেসান প্রদেশে কৃষ্ণসাগরের কাছে পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এখনো পর্যন্ত এই দুর্ঘটনার কারণ জানা সম্ভব না হলেও ওই সময় আবহাওয়া খারাপ ছিল।
 
তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সাংবাদিকদের জানান, 'সম্পূর্ণ বিরূপ আবহাওয়ার কারণে' এই দুর্ঘটনা ঘটেছে।