জঙ্গিবাদ দমনে সৌদি আরব বদ্ধপরিকর: বাদশাহ

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১১:৪৩
জঙ্গিবাদ দমনে সৌদি আরব বদ্ধপরিকর বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সালমান বিন আবদুল আজিজ বলেন, তার সরকার কঠোর হস্তে জঙ্গি দমন করবে। বুধবার দেশটিতে ঈদ উদযাপিত হয়েছে।
 
মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ পবিত্র স্থান মদিনার মসজিদে নববীর বাইরে আত্মঘাতী হামলায় চার জন নিহত হওয়ার পর এই প্রত্যয় ব্যক্ত করলেন বাদশাহ। ওই একই দিনে দেশটির আরো দুই যায়গায় হামলা হয়। মদিনায় হামলা মুসলিম বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে।
 
জাতির উদ্দেশে ভাষণে বাদশাহ সালমান বলেন, সৌদি তরুণদের জঙ্গি মনোভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।