তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে বিস্ফোরণে নিহত ২

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৭:২৯
সিরীয় সীমান্তবর্তী তুরস্কের একটি শহরে অবস্থিত এক শরণার্থী শিবিরে বুধবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই জন নিহত হয়েছেন। বেসরকারি বার্তা সংস্থা দোগান একথা জানিয়েছে।
 
দোগান জানায়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর রেইহানলিতে শক্তিশালী ওই বিস্ফোরণে গুরুতর আহত সিরিয়ার দুই নাগরিককে হাসপাতালে নেয়ার পর মারা যায়। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।