চবি খুলছে ১৪ জুলাই

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৪:৩১
 
পবিত্র ঈদুল ফিতরের টানা দেড় মাস বন্ধের পর ১৪ জুলাই খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ক্লাস-পরীক্ষা ১৭ জুলাই রবিবার থেকে শুরু হলেও অফিসিয়াল কার্যক্রম শুরু হবে ১৪ জুলাই বৃহস্পতিবার থেকে।
 
দীর্ঘ ৪৫ দিন প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ফিরতে শুরু করছে ক্যাম্পাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম রেলস্টেশন হতে পূর্বনিধারিত বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল করবে বলে জানা যায়।
 
চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের খোলার দিনে যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। যারা অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।