মোহাম্মদপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৭:৫১
 
রাজধানীর মোহাম্মদপুর থেকে পিস্তল ও গুলিসহ জামাল উদ্দিন আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবির সহকারী কমিশনার জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা এলাকার কাজী নজরুল ইসলাম রোডের ই-ব্লকের আই/১২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে জামাল উদ্দিন আহ‍ম্মেদকে গ্রেফতার করা হয়।
 

এ সময় তার কাছ থেকে ১০ রাউন্ড গুলিসহ বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জামাল উদ্দিন আহম্মেদের নামে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।