মুন্সীগঞ্জে ১ হাজার কেজি জাটকা জব্দ, ৫ জনকে জরিমানা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:৫৫

মুন্সীগঞ্জে এক হাজার কেজি নিষিদ্ধ জাটকাসহ ৫ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার শহরের মেথরপট্টি, মুক্তিযোদ্ধা ভবন ও পুরাতন কাচারি এলাকায় সিএনজি, ইজিবাইক ও মিশুকগাড়িতে তল্লাশি চালিয়ে জাটকাগুলো জব্দ হয়। যার অনুমানিক মূল্য ২ লাখ টাকা।

এ সময় নিষিদ্ধ জাটকা পরিবহন ও ক্রয়-বিক্রয় করার অপরাধে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, সুজন (১৭), রুবেল (৩০), দেলোয়ার (৪৫), মোকলেছ (৪০) ও সোহেল (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম আটককৃতদের মধ্যে দুজনকে ৫ হাজার টাকা করে এবং তিনজনকে ৪ হাজার করে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় মাদ্রাসা ও সাধারণ গরীব লোকদের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ নরসিংদীতে কাভার্ড ভ্যান চাপায় স্কুলছাত্র নিহত

এ সময়  উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও সদর উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুন্সীগঞ্জ সদর থানার এসআই কিবরিয়া ও এসআই আসলা।

ইত্তেফাক/নূহু