মানিকগঞ্জের ঘিওরে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
