যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার কুচেমোড়া বাজারে পেছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী ভাটা শ্রমিক নইমুদ্দিন (৪৫) নিহত হন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নইমুদ্দিন শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের সবেদ আলির ছেলে।
নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান, ভাটা শ্রমিক নইমুদ্দিন কাজ শেষে দুপুরে বাড়ি যাওয়ার সময় বাগআচড়ার দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ওই সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি যান। ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাক চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি।
