চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)২০১৬-১৭ অর্থবছরে ২৭৩ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হয়েছে ২৫৭ কোটি ১০ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে বরাদ্দ নেয়া হয়েছে ১৬ কোটি ৭০ লাখ টাকা।
বরাবরের মত এবারও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতায় সর্বোচ্চ ১৮৫ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তবে বাজেটে গত বছরের তুলনায় এবার শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। যেখানে গত বাজেটে বরাদ্দ ছিল মাত্র ১০ লাখ টাকা । সেখানে এ বছর বাজেটে বরাদ্দ বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ৩০ লাখ টাকা। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ভাতার ব্যয় ৫২ কোটি টাকা, শিক্ষা ও আনুষঙ্গিক খাতে ব্যয় ১৪ কোটি ৮০ লাখ টাকা, সরবরাহ ও সেবা (সাধারণ) খাতে ব্যয় ১৬ কোটি ৭৬ লাখ টাকা, মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ব্যয় ২ কোটি ২৪ লাখ টাকা আর মূলধন মঞ্জুরি (সম্পদ সংগ্রহ ও ক্রয়) খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা।
