পোকেমন ধরতে গিয়ে গাড়ি দুর্ঘটনা

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ২০:৩২
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অবার্ন এলাকায় ২৮ বছরের এক গাড়ি চালক গাছের সঙ্গে গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন। গাড়ি চালানোর সময় তিনি পোকেমন গো গেমটি খেলছিলেন।
 
এই প্রথমবারের মতো পোকেমন গো খেলার জন্য কোনো গাড়ি দূর্ঘটনা হল। েঅবার্ন পুলিশ বিভাগ এই গেইমটি খেলার সময় দূর্ঘটনা এড়ানোর জন্য কিছু সতর্কতা উল্লেখ করেছে। যেমন, যানবাহন বা সাইকেল চালানোর সময় এই গেম না খেলা, পোকেমন 'ধরার' সময় অন্য কারো মালিকানাধীন স্থানে প্রবেশ না করা, হাঁটার সময় চারিদিকে খেয়াল রাখা যে কোনো পানিপথ আছে কিনা বা প্রাকৃতিক দূর্ঘটনার ভয় আছে কিনা, অপরিচিত কাউকে স্থান সম্পর্কে তথ্য দেওয়ার সময় সতর্কতা মেনে চলা, দলবদ্ধ হয়ে চলা ইত্যাদি।
 
পোকেমন গেইমটি জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে ইতোমধ্যে সন্ত্রাসী ঘটনার খবরও পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্টের মিশৌরি অঙ্গরাজ্যে পোকেমন গো খেলোয়াড়দের পিছু নেওয়া এবং ছিনতাই করার দায়ে চার জন সন্দেহভাজন মানুষকে আটক করা হয়েছে। পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের পুলিশ বিভাগও ছিনতাইবিষয়ক সতর্কতা জারি করেছে। বিজনেস ইনসাইডার।