এবার বিকাশমান বাজারে আসছে 'কে৫ নোট'

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১০:২৩
স্মার্টফোনের বাজারে বেশি বাজেটের হ্যান্ডসেটের চেয়ে কম বাজেটের হ্যান্ডসেটের চাহিদা বেশি। ফলে উন্নত কনফিগারেশনের বাজেট সাশ্রয়ী স্মার্টফোন বাজারে আনতে কাজ করে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এই দৌড়ে এগিয়ে থাকতে তুলনামূলক কম বাজেটের ডিভাইস 'কে৫ নোট' আনে লেনোভো। ফোনটি চীনের বাজারে বিপুল জনপ্রিয়তা পায়।
 
ফোনটি এবার বিকাশমান বাজারে আসতে যাচ্ছে। শুরুতে আসছে ভারতের বাজারে। ২০ জুলাই ভারতীয় গ্রাহকদের জন্য ফোনটি উন্মোচন করতে যাচ্ছে সংশ্লিষ্টরা।
 
চলতি বছরের জানুয়ারি মাসে চীনে ১৬৭ ডলারের বিনিময়ে ফোনটির বিক্রি শুরু হয়। ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লের এই মডেলে রয়েছে ১৯২০x১০৮০ পিক্সেল রেজ্যুলেশন। কিন্তু পুরনো কে ফোর নোট মডেলে যেখানে মার্শম্যালো আপডেট মিলছে, সেখানে নতুন মডেল কিনলে মিলবে ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ আপডেট।
 
কে ফাইভ নোটে রয়েছে ১.৮ গিগাহার্টজ অক্টা-কোর মিডিয়াটেক হেলি পি১০ প্রসেসর, সঙ্গে ২ জিবি র্যাোম। ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
এছাড়া এই দামের মধ্যে আর পাঁচটা ফোনে যে যে সুবিধা পাওয়া যায়, কে ফাইভ নোটেও সে সব মিলবে। যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডলবি অ্যাটমস সাউন্ড। ছবি তোলার জন্য ১৩ এমপি-র রিয়ার ক্যামেরা, সঙ্গে ডুয়াল টোন এলইডি। সেলফির জন্য ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। ফোর-জি সমর্থিত ফোনটিতে ব্যাটারি থাকছে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।