কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে চলছে অচলাবস্থা। প্রাক্তন হাই কমিশনার কামরুল আহসান গত ৮ জুন ঢাকায় ফিরে গেছেন আর তার স্থালাভিষিক্ত হয়েছেন মিজানুর রহমান। নতুন হাই কমিশনার হিসেবে তিনি যোগদান করবেন আগামী আগস্টে। ফলে এই মধ্যবর্তী সময়ে প্রশাসনিক কাজ মন্থর হয়ে যাচ্ছে।
হাইকমিশনের বিশ্বস্ত সূত্র জানায়, সাসকাচুনা, রেজাইনারসহ বিভিন্ন প্রভিন্স এবং শহরে কাউন্সিলার সার্ভিসের তারিখ দেয়া হলেও তা বাতিল করে দেয়া হয়েছে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে দু’দিনের জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করা নিয়েও সমস্যার সৃষ্টি হয়েছে হাইকমিশনে।
এদিকে, গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলায় জিম্মী হয়ে পড়া টরন্টো ভার্সিটির ছাত্র তাহমিদ হাসিব খানের ব্যাপারে কানাডা পররাষ্ট্র মন্ত্রণালয়, ডেইলি গ্লোব অ্যান্ড মেইল এবং তাহমিদের পরিবারের পক্ষে নিয়োগ করা আইনজীবী এডওয়ার্ড অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের কাছে চিঠি লিখলেও এখন পর্যন্ত দূতাবাস থেকে কোনো জবাব দেয়া হয়নি বলে জানা যায়।
