চাকরি করার পরিবর্তে মোবাইল ফোনে ‘ডিজিটাল প্রাণী’ খুঁজতেই তার আগ্রহ নিউজিল্যান্ডের টম কারির! আর তিনি ওসব প্রাণী খুঁজবেন ‘পোকেমন গো’ গেইমে।
টম অকল্যান্ডের কাছে হিবিসকাস উপকূলবর্তী এক রেস্তোঁরায় কাজ করতেন। কিন্তু হঠাৎ করেই কাজ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। নিনটেন্ডোর পোকেমন গো গেম খেলতে চাকরি ছেড়েছেন তিনি। টম বলেন, আমি যখন অফিসে পদত্যাগপত্র জমা দেই তখন আমি ম্যানেজারকে জানাইনি যে আমি পোকেমনকে খুঁজতেই চাকরিটা ছাড়ছি। কিন্তু যখন আমার কথা অনেকেই জেনে গেল তখন আমি তাকে কল করলাম মিডিয়া তার সাথে যোগাযোগের আগেই। এবং আমি দারুণ সাড়া পেলাম ম্যানজারের কাছে থেকে। যেই সাড়া আমি আমার বন্ধু ও পরিবার থেকে পাইনি! তার ম্যানেজার নাকি পোকেমন ট্রিপ যেন আনন্দদায়ক হয় সেই শুভকামনা জানিয়েছেন।
পোকেমন গো অগমেন্টেড রিয়ালিটি গেম যেখানে গেমাররা সত্যিকার অবস্থানে ডিজিটাল প্রাণী খুঁজে বেড়ান। গেমটি প্রকাশিত হওয়ার পরেই অ্যাপল স্টোর ও গুগল প্লেতে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপসে পরিণত হয়েছে।
