যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ৪

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ২২:৫০
যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন । এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
 
যুক্তরাষ্ট্রের লুজিয়ানা ও ফ্লোরিডা রাজ্যে রবিবার এ দুই বন্দুক হামলার ঘটনা ঘটে। লুজিয়ানার ব্যাটন রুজে পুলিশের ওপর বন্দুক হামলায় নিহত হয়েছেন দুজন পুলিশ কর্মকর্তা। আরেক কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক।
 
ফ্লোরিডা রাজ্যে রবিবার ভোরে একটি হাসপাতালে ঢুকে হামলা চালায় বন্দুকধারী। এতে এক রোগী এবং ওই হাসপাতালের এক কর্মী নিহত হন। টাইটাসভেল শহরের পেরিশ মেডিক্যাল সেন্টার নামের হাসপাতালের চারতলায় এ হামলার ঘটনা ঘটে।
 
সম্প্রতি ব্যাটন রুজ শহরে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ নিহত হন। ওই ঘটনা এবং মিনেসোটায় আরেক ঘটনার জেরে বিক্ষোভে ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্র। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে গিয়ে একজন প্রবীণ কৃষ্ণাঙ্গ কর্মকর্তা গুলি করে পাঁচ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন।