পাকিস্তান সাধারণ মানুষের চাপে পড়ে হিযবুল কমান্ডার বুরহান ওয়ানিকে 'শহীদ' ঘোষণা করেছে বলে জানিয়েছে দেশটির সাবেক পররাষ্ট্র সেক্রেটারি রিয়াজ হোসেন খোখার। তিনি জানান, সাধারণ মানুষ বিষয়টি নিয়ে আবেগ ধারণ করায় পাকিস্তান বাধ্য হয়ে তাকে 'শহীদ' ঘোষণা করেছে এবং ১৯ জুলাইকে কালো দিন হিসেবে বলেছে।
তিনি বলেন, 'শুরুতে আমরা বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করেছি। কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ ও গণমাধ্যমের চাপের মুখে আমরা এই ঘোষণাটা দেই। কারণ এর সঙ্গে অনেক আবেগ জড়িত। আমরা বিষয়টিকে আর বাড়াতে চাই না। তবে এটা কিভাবে নিয়ন্ত্রণ করছে ভারত সেটা দেখার বিষয়।'
তিনি আরো বলেন, 'বিষয়টি নিয়ে পাকিস্তান কোন খেলা খেলছে না। তবে আমাদের বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে।' তিনি জানান, পাকিস্তানের অংশে থাকা কাশ্মিরের অধিকাংশ মানুষ ওয়ানিকে শহীদ হিসেবে মনে করে। টাইমস অব ইন্ডিয়া।
