সম্প্রতি মুক্তি পেয়েছে অগমেন্টেড রিয়ালিটি গেম 'পোকেমন গো'। এ নিয়ে এখন উন্মাদনা চলছে বিশ্বজুড়ে। এই উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের পদপ্রার্থী হিলারি ক্লিনটন। নিজের প্রেসিডেনশিয়াল ক্যাম্পেইনে ব্যবহার করছেন বিপুল উন্মাদনা জাগানো ওই গেম।
এজন্য হিলারি ক্লিনটন-এর ওয়েবসাইট থেকে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের কাছাকাছি 'পোকস্টোপ'-এ একটি ভোটার রেজিস্ট্রেশনের 'ইভেন্ট' খোলা হয়েছে।
শনিবার ওহাইও’র লেকউডে অনুষ্ঠিত হয়েছে একটি ইভেন্ট। আজ সোমবার ওই এলাকার কাছেই 'রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন' অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রচারণার অংশ হিসেবে বলা হয়েছে, 'ম্যাডিসন পার্কের 'পোকস্টোপ'-এ আসুন আর যোগ দিন আমাদের সঙ্গে। হিলারির দলে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে এখানে আপনি পাচ্ছেন বিনামূল্যে পোকেমন আর পরস্পরের সঙ্গে যুদ্ধে মেতে উঠার সুযোগ। বাচ্চাদেরকেও আমাদের ক্যাম্পে স্বাগত জানানো হচ্ছে।'
