জবির ৮৭ কোটি ৮৪ লাখ টাকার বাজেট অনুমোদন

আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১২:২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-২০১৭ অর্থবছরে ৮৭ কোটি ৮৪ লাখ টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার ওহিদুজ্জামান বাজেট অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।
 
বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়। বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রদেয় অর্থ ৬৯ কোটি টাকা, বিশ্ববিদ্যা্লয়ের নিজস্ব আয় ১৩ কোটি ৫০ লাখ টাকা এবং ঘাটতি বাজেট ৪ কোটি ৮২ লাখ নির্ধারণ করা হয়েছে।