তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান : ৪৫ হাজার মানুষ চাকরিচ্যুত

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১২:১৫
 
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ফলে এখন পর্যন্ত গ্রেফতার হয়ে অথবা সরকারি নির্দেশে প্রায় ৪৫ হাজারেরও বেশি মানুষ চাকরি হারিয়েছে বলে জানিয়েছে বিবিসি। দেশটির বর্তমান প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোগানের বিশ্বস্ত নয় এমন সকল মানুষকেই চাকরি হারাতে হচ্ছে।
 
তুরস্ক সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে, বরখাস্ত করা সকলেই ফেতুল্লাহ গিলানের অনুসারী। তাদের দাবি গেলানের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল। ফলে সামরিক অভ্যুত্থানে এ সকল সরকারি কর্মীদের সম্মতি ছিল। এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম বলেন, গেলান একটি 'সন্ত্রাসী গোষ্ঠী' কে নেতৃত্ব দিচ্ছিল। তিনি পার্লামেন্টে বলেন, আমরা তাদের শিকড় থেকে উপরে ফেলব।
 
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফোন আলাপে গেলানকে ফেরত চেয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাইজ। যুক্তরাষ্ট্রে পক্ষ থেকে জানানো হয়েছে, গেলান এই হামলার সঙ্গে জড়িত এমন প্রমাণ পেলে তারা গেলানকে হস্তান্তর করবে।
 
এদিকে গেলান এই হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে বলেছেন, সামরিক অভ্যুত্থানের সঙ্গে আমি জড়িত, এটা প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় মৃত্যু মঞ্চে চলে যাব। বিবিসি।