ইরাকে কুর্দি বিদ্রোহীদের ওপর তুরস্কের বিমান হামলা

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৫:৫২

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। হামলায় ২০ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। গত সপ্তাহে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এটাই ইরাকে তুরস্কের প্রথম হামলা।

 
বুধবার তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরাকের উত্তরাঞ্চলীয় হাকুর্ক অঞ্চলে কুর্দিশ ওয়ার্কাস পার্টি (পিকেকে)’র অবস্থান লক্ষ্য করে তুরস্কের এফ-১৬ জঙ্গি বিমান হামলা চালিয়েছে।