নারীর ক্ষমতায়ন, সম-অধিকার ও সুযোগ সম্পর্কিত 'উইমেন্স ইনোভেশন ক্যাম্প' বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
'নারী-পুরুষের পারস্পরিক সহযোগিতায় নারী ও পুরুষ উভয়ই এগিয়ে যাবে।' উল্লেখ করে ড. ফারজানা ইসলাম বলেন, 'নারীর ক্ষমতায়নে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে নারীর সামাজিক অবস্থান পরিবর্তনে এনজিও থেকে প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়।' বর্তমানে সরকারের পক্ষ থেকেও নারীর অগ্রযাত্রায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এসময় উপাচার্য বলেন, 'উইমেন্স ইনোভেশন ক্যাম্প' তথ্য ও প্রযুক্তি বিষয়ে নারী সমাজকে অধিকতর সচেতন করে তুলতে পারে।' তিনি বলেন, 'এ ধরনের ক্যাম্প নারী সমাজের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখবে।'
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন এটুআই'র অনুষ্ঠান সমন্বয়কারী শাকিলা রহমান। অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ও ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার অনুষ্ঠানে বক্তৃতা করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণ করেন।
