বাজারে নতুন হ্যান্ডসেট নিয়ে এলো ম্যাংগো

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৮:৫৬
ক্রমবর্ধমান মোবাইল ফোনের বাজারে গ্রাহকদের চাহিদার আলোকে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যাংগো ডিজিটাল লিমিটেড বাজারে নিয়ে এলো নতুন মোবাইল ফোন ‘ম্যাংগো’। গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে ভালো মানের ও ফিটারসম্পন্ন মোবাইল পৌছে দেয়ার লক্ষ্যে তারা বেশ কিছু মোবাইল নিয়ে এসেছে।
 
‘ম্যাংগো’ বাজারে ১১টি মডেলের হ্যান্ডসেট নিয়ে এসেছে। ম্যাংগো ক্রমবর্ধমান ভোক্তার চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন সেগমেন্টের মডেল ক্রমানুসারে নিয়ে আসবে। ১১টি ডিভাইসের মধ্যে ৫টি স্মার্টফোন এবং ৬টি ফিচার ফোন। সবগুলো ফোনই আকর্ষণীয় ফিচারসমৃদ্ধ। উল্লেখযোগ্য স্মার্টফোনের মডেলগুলো হচ্ছে ই৫০,ই৬০,গ্যালিসিয়া,রিও এবং ফ্ল্যাগশিপ ফোন ই৩০। ম্যাংগো ই৩০ হ্যান্ডসেটটিতে রয়েছে অক্টাকোর ১.৩ গিগাহার্টজ প্রসেসর, নিখুঁত সিএনসি কাট মেটাল বডি, ১৬ জিবি রম এবং ৩ জিবি র‌্যাম, ১৩ মেগাপিক্সেল ফাস্ট ফোকাস রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ ক্যামেরার বিভিন্ন ফাংশন এবং আকর্ষণীয় সব ফিচার। 
 
এতে আরও রয়েছে শক্তিশালী ২২০০ এমএএইচ ব্যাটারি, এছাড়া ই৩০ হ্যান্ডসেটটির সাথে রয়েছে একটি আকর্ষণীয় ভিআর হেডসেট ফ্রি। ফিচার ফোনগুলো নিত্যদিন ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে এবং এগুলো দামেও খুব সাশ্রয়ী। ফিচার ফোনগুলোর মডেল হচ্ছে কে১০, ফজলি, ডব্লিউ২২০, ডব্লিউ২৫০,ডব্লিউ২২২ ও কে ২০। এসব ফিচার ফোনগুলোতে রয়েছে অডিও-ভিডিও প্লেয়ার, এফএম রেডিও, ব্লুটুথ, টর্চ প্রভৃতি সুবিধা। ম্যাংগো ফিচার এবং স্মার্টফোনগুলো ৮৫০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে।
 
 
গ্রাহকদের কাছে সহজ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ম্যাংগো মোবাইল দেশব্যাপী ২০টি কাস্টমার কেয়ার সেন্টার ও ৭০টি কালেকশন পয়েন্টের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চমানের সেবা প্রদান করবে। সকল ম্যাংগো ফিচার ও স্মার্টফোনে থাকবে এক বছরের বিক্রয়োত্তর সেবার সুবিধা। ম্যাংগো মোবাইলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাংগো ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের, পরিচালক মোয়াম্মের হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওহাব খান, এবং মহাব্যবস্থাপক, মার্কেটিং তৌফিকুল আলম।