ব্রাহ্মণবাড়িয়ায় গণজাগরণ মঞ্চের বিক্ষোভ-সমাবেশ

আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৯:১৯
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
 
বুধবার বিকেলে মিছিলটি শহরের প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
 
সমাবেশে সংগঠনের জেলা সমন্বয়ক কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এড. আখতার হোসেন সাঈদ,  জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা আবু সাঈদ খান, কমরেড নজরুল ইসলাম, ঐক্য ন্যাপের সম্পাদক আবুল কালাম নাঈম, উদীচীর শিল্পী গোষ্ঠীরসহ সাধারণ সম্পাদক শাজাহান সোহেল, জেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ দেব, নীতিশ রায় প্রমুখ।