মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী শিরিন বানু মিতিল আর নেই। (ইন্নানিল্লাহে.. রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শিরিন বানুর সন্তানরা জানিয়েছেন, বুধবার দিবাগত মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়, অসুস্থ হয়ে পড়ায় বুধবার দিনগত রাত একটার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বারডেমে রাখা হয়েছে। তার এক মেয়ে বিদেশে থাকেন। তিনি দেশে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তার দুই মেয়ে ও এক ছেলে।
