ট্রাম্পকে সমর্থন না দেয়ায় ক্রুজকে দুয়োধ্বনি

আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৯:২৯
একসময়ে ট্রাম্পের প্রবল প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ বুধবার কনভেনশনে দেয়া বক্তব্যে ডোনাল্ডকে সমর্থন না দেয়ায় দুয়োধ্বনি শুনেছেন।  এসময় কনভেনশন হল জুড়ে হৈ চৈ, চেঁচামেঁচি হয়, এসময় ক্রুজকে টিটকারি দেওয়া হয়। 
 
ডেলিগেটদের উদ্দেশে ক্রুজ বলেন, ভোট দিন নিজেদের বিবেক বুদ্ধি অনুযায়ী । টেক্সাসের সিনেটর ক্রুজ ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান। দলীয় কনভেনশনে বক্তব্যে ক্রুজ আরো বলেন, তুমি যদি তোমার দেশ ও সন্তানদের ভালোবাসো তাহলে তুমি উঠে দাঁড়াবে এবং কথা বলবে। আর ভোট দেবে নিজস্ব বিবেচনায়। নীতির পক্ষে যিনি দাঁড়াবেন আমাদের তেমন নেতাই চাই। 
 
তিনি নির্বাচনের দিন ঘরে বসে না থেকে ভোট দিতে যাওয়ারও আহ্বান জানান। রিপাবলিকান দলের প্রাইমারিতে উভয়ে তীব্র ও আক্রমানত্মক প্রচারণা চালান। এক পর্যায়ে ট্রাম্প ক্রুজের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করেন। তিনি ক্রুজের স্ত্রীকে নিয়ে হাসি ঠাট্টা করেন।
 
প্রবলভাবে ধারণা করা হচ্ছে আগামী ২০২০ সালের নির্বাচনে ক্রুজ প্রতিদ্বন্দ্বিতা করবেন। হিলারির কাছে ট্রাম্পের হেরে যাওয়া উচিত কিনা ক্রুজকে এমন প্রশ্ন করা হলে বক্তব্য শেষের আগে তিনি শুধু একটু হাসেন। তাতে হলজুড়ে হাসি ঠাট্টা হৈ চৈ আরো তুমুল হয়ে ওঠে। এএফপি।