সাভারের আশুলিয়ায় শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
অর্থ পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল এতে নেতৃত্বে দেন।
সংগঠনটির নেতা-কর্মীরা বলেন, সরকার বিএনপিকে দমন করার জন্য অবৈধভাবে তারেক রহমানের সাত বছর জেল ও অর্থদণ্ড দিয়েছে। তারা এসময় সরকারের কাছে তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
