বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৩:৪০
 
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপদে জুমা নামাজ আদায়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সকাল ১০টা থেকে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
 
প্রতিটি প্রবেশ পথে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যরা সক্রিয় অবস্থায় রয়েছে। তারা কিছুক্ষণ পর পর বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। এ ছাড়া সাদা পোশাকেও বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে।
 
বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, প্রতি জুমার নামাজের দিন নিরাপত্তা জোরদার করা হয়ে থাকে। এছাড়া এটা জাতীয় মসজিদ হওয়ায় এখানকার নিরাপত্তা নিশ্চিতে একটি রীতি রয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা।