রাজশাহীর গোদাগাড়ীতে ৫০ হাজার টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন রিকশাচালক ছবি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর থেকে মহিশালবাড়ি গোরস্থানে আসার সময় মামুনার রশিদ নামে এক যাত্রীর প্যান্টের পকেটে থাকা ৫০ হাজার টাকার টাকার একটি বান্ডিল রিকশায় পড়ে যায়। পরে রিকশাচালক চা খেতে গিয়ে দেখতে পান- তার রিকশায় ৫০ হাজার টাকার একটি বান্ডিল পড়ে আছে।
তাৎক্ষণিকভাবে রিকশার যাত্রী মামুনর রশিদকে ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে তার ৫০ হাজার টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন রিকশাচালক মো. ছবি। রিকশাচালক ছবি পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
