বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৪:৫০
 
ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২জন নিহত হয়েছেন। হামলার ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন। 
 
রবিবার রাজধানীর উত্তরাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকার একটি চেক পয়েন্টের সামনে এই হামলার ঘটনা ঘটে। ইরাকের নিরাপত্তা ও মেডিকেল কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ইসলামিক জঙ্গি সংগঠন আইএস শিয়া অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে থাকে।
 
চলতি মাসের শুরু দিকে বাগদাদের কারাদাতে বোমা হামলা ২৯২ জন নিহত হযেছেন। এর কিছুদিন পর রাজধানীর উত্তরে হামলা ৪০ জন প্রাণ হারিয়েছেন।