সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা একটি নৌকা ভর্তি চোরাই কাঠসহ তিন পাচারকারীকে আটক করেছে। রবিবার সকালে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির পাশে গাজীর খালের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত চোরাই কাঠ পাচারকারীরা হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের আবাদচণ্ডিপুর গ্রামের মেছের গাজীর ছেলে ফারুক হোসেন (৩০), মৃত সোহরাব মিস্ত্রির ছেলে আমিনুর রহমান (৪৫) এবং একই গ্রামের মৃত অাবেদ গাজীর ছেলে মজিদ গাজী (৫২)।
কদমতলা বন স্টেশনের ওসি শ্যামা প্রসাদ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন গাজীর খাল এলাকায় অভিযান চালিয়ে ৫০ ঘনফুট গেওয়া কাঠ ভর্তি একটি নৌকাসহ তিন পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীদের পরে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়। একই সঙ্গে বন আইনের মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হয়।
